শিক্ষাঙ্গন রিপোর্ট : ভর্তির যোগ্যতা: ব্যাচেলর্স ও মাস্টার্সে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ভাষাগত যোগ্যতাও অর্জন করতে হয়। নরওয়েন ভাষায় কোর্স করার আবেদন করতে হলে অথবা কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিক স্কুল থেকে ‘দ্বিতীয় ভাষা হিসেবে নরওয়েন' কোর্স উত্তীর্ণ হতে হবে অথবা বিশ্ববিদ্যালয় থেকে নরওয়েন ভাষার ওপর লেভেল-৩ উত্তীর্ণ হতে হবে অথবা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে নরওয়েন ল্যাংগুয়েজ এন্ড সোসাইটির ওপর এক বছরের কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা নরওয়েন ভাষার ওপর উচ্চতর ‘বারজেনস্টেনটেন'-এ ন্যূনতম ৪৫০ স্কোর নিয়ে উত্তীর্ণ হতে হবে। নরডিক দেশের বাইরের ছাত্রদের জন্য উপরোক্ত যোগ্যতা থাকতে হবে। যেসব প্রতিষ্ঠানে ইংরেজিতে পড়ানো হয় সেসব প্রতিষ্ঠানে ভর্তির জন্য আইইএলটিএস পরীক্ষায় ৫ দশমিক ৫ থেকে ৬ স্কোর পেতে হবে অথবা টোফেল সিবিটি স্কোর ২১৩ অথবা আইবিটি স্কোর ৭৯ থেকে ৮০ থাকতে হবে। কার্সের মেয়াদ: নরওয়েতে ব্যাচেলর্স ডিগ্রি তিন বছর মেয়াদী। মাস্টার্স ডিগ্রি দুই বছর মেয়াদী এবং পিএইচডি প্রোগ্রাম ৩ থেকে ৪ বছর মেয়াদী। বিষয়সমূহ: নরওয়েতে এডুকেশন, অডিওলজি, আরলি চাইল্ডহুড এডুকেশন, লাইব্রেরি সায়েন্স, বায়োটেকনোলজি অকুপেশনাল থেরাপি প্রোগ্রাম, ফুড সায়েন্স, স্পেশালিস্ট টিচার এডুকেশন, ফার্মাসি, ফিশারিস, প্রি-স্কুল টিচার এডুকেশন, ফিজিওথেরাপি, ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম, ল, আর্ট এন্ড ডিজাইন, এগ্রিকালচারাল সায়েন্স, মেরিটাইম সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, ডেনটিসট্রি, অর্থোপেডিকস, রেডিওলজি, ন্যাচারাল সায়েন্স, সোশাল সায়েন্স, আর্কিটেকচার, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট সায়েন্স, সোশাল ওয়ার্ক, নার্সিং, ভেটেরিনারি মেডিসিন ইত্যাদি বিষয়ে ব্যাচেলর্স ও মাস্টার্স কোর্সে পড়াশোনা করতে পারেন। টিউশন ফি: সাধারণত নরওয়ের বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয় কলেজে কোন টিউশন ফি নেয়া হয় না। প্রাক স্নাতক, মাস্টার্স বা পিএইচডি সব ক্ষেত্রেই (বিদেশী ছাত্রদের ক্ষেত্রেও) টিউশন ফি নেয়া হয় না। তবে কোন কোন প্রোগ্রাম বা কোর্সের জন্য টিউশন ফি নেয়া হয়। বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্রকেই টিউশন ফি দিতে হয়। সেক্ষেত্রে প্রত্যেক সিমেস্টারের জন্য ৫০ থেকে ১০০ ডলার টিউশন ফি দিতে হয়। অন্যান্য খরচ: নরওয়েতে ছাত্রদের প্রতি মাসে গড়ে খরচ হয় ১৩০০ ডলারের উপরে। থাকা-খাওয়া, কাপড়-চোপড়, বইপত্র, যাতায়াতসহ অধিকাংশ খরচ বহন করা যায় এই পরিমাণ অর্থে। ভর্তি প্রক্রিয়া: আবেদন করার সর্বশেষ তারিখ থাকলে তার আগেই আবেদন করতে হবে। ভর্তির বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের জন্য সরাসরি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি অফিসে যোগাযোগ করা যায়। ভর্তির আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকেও ডাউনলোড করা যায়। ইন্টারনেটেও আবেদন করা যায়। ভর্তি অফিসে যোগাযোগ করলে তারাই জানিয়ে দেবে কী কী কাগজপত্র লাগবে। ভালোভাবে ভর্তির প্রস্তুতি নিতে এক বছর সময় নিয়ে কাজ শুরু করলে ভালো হয়। সাধারণত ছয় থেকে আট মাস আগে ভর্তির বিজ্ঞপ্তি দেয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র: যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র, নম্বরপত্রসহ সব সার্টিফিকেটের ইংরেজি ভার্সন থাকতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে স্কুল/কলেজের ছাড়পত্র, ভাষা বিষয়ে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পাসপোর্টের ফটোকপি ইত্যাদি প্রয়োজন হয়। মেডিক্যাল ইন্স্যুরেন্স: নরওয়েতে ৩ থেকে ১২ মাস অবস্থান করলেই ন্যাশনাল ইন্স্যুরেন্স স্কিমের একটি বিশেষ ফরম পূরণ করতে হয় স্বাস্থ্যসেবা পাবার জন্য। কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। সেক্ষেত্রে সিমেস্টার কার্ড দিয়ে ছাত্ররা বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন। তবে সাধারণত কোন ওষুধ দেয়া হয় না বা ক্যাম্পাসে কোন মেডিক্যাল টেস্ট করা হয় না। শুধুমাত্র হাসপাতালে ভর্তি হলে অথবা গুরুতর অসুস্থ হলে অথবা নরওয়ের ন্যাশনাল ইন্স্যুরেন্স স্কিমের সদস্য হলে বিনামূল্যে ওষুধ দিয়ে থাকে। কাজের সুযোগ: ওয়ার্ক পারমিট পাওয়া গেলে ছাত্ররা সপ্তাহে ২০ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন। ওয়ার্ক পারমিটের আবেদন করতে হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই মর্মে প্রত্যয়নপত্র দিতে হয় যে, কাজ করার কারণে লেখাপড়ায় বিঘœ ঘটবে না। আবার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র নিতে হলে যেখানে কাজ করা যাবে সেখান থেকে জব অফার লেটার আনতে হয়। সাধারণত দুই সিমেস্টারের মাঝামাঝি সময়ে ছাত্রদের কাজের অনুমতি দেয়া হয়। আরেকটি বিষয় লক্ষ রাখা প্রয়োজন, বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পাসে কাজের সুযোগ পাওয়া যায় না। তাই বিদেশী ছাত্রদের প্রতিযোগিতা করেই কাজ পেতে হয়। কাজের অনুমতি পাওয়া গেলে নিকটস্থ থানায় অনুমতিপত্র জমা দিতে হয়। নরওয়েতে ছাত্ররা ক্যাফে, বার, শিল্প-কারখানা, স্বাস্থ্যসেবা, মৎস্যসম্পদ, দোকান, এনজিও, কল সেন্টার, ট্রাভেল, রেস্তোরাঁ ইত্যাদিতে কাজের সুযোগ পান। স্কলারশিপ: নরওয়েতে পড়াশোনার জন্য প্রচুর বৃত্তি পাওয়া যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েব সাইটে এ সম্পর্কে তথ্য পাওয়া যায়। নরওয়ের ইন্টারন্যাশনাল স্কলারশিপ সেকশনের রিচার্স কাউন্সিল ও স্টেট এডুকেশনাল লোন ফান্ড বৃত্তি দিয়ে থাকে।
দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।
সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:
Post a Comment