Breaking

Monday, November 12, 2018

নরওয়েতে উচ্চশিক্ষা: ইউনিভার্সিটি অফ ওসলো

নরওয়েতে উচ্চশিক্ষা: ইউনিভার্সিটি অফ ওসলো
ব্যাচেলার পড়াশুনা শেষ করার পর অনেক ছাত্র ছাত্রীর মনেই উচ্চশিক্ষার ইচ্ছা থাকে। আজকের পোস্টটি তাদের জন্য। দুঃখ জনক হলেও সত্য যে ছাত্র ছাত্রীদের এই আগ্রহ কাজে লাগিয়ে বাংলাদেশে অনেক প্রতারক চক্র স্টুডেন্ট ভিসা প্রোসেসিং অর্গানাইজেশনের নামে বিভিন্ন ভাবে ছাত্র ছাত্রীদের ধোঁকা দিচ্ছে। প্রলোভন দেখিয়ে টাকা পয়সা আত্মসাত করছে। তাই প্রথমেই ইউএপি সহ বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী যারা বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহী তাদের কে এই ধরনের ধোঁকাবাজ প্রতিষ্ঠান থেকে শত হাত দূরে থাকার জন্য বলব। নিজেরা উদ্যোগী হয়ে ইন্টারনেটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে খোঁজ খবর নিয়ে নিজের এপ্লিকেশন নিজে করলেই ভর্তির সুযোগ বাড়বে।

২০১৪ সালের সেশনের জন্য ইউনিভার্সিটি অফ ওসলোতে ইন্টারনাশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে দুটি পদ্ধতিতে এপ্লিকেশন করা যায়।
১। কোটা এপ্লিকেশন
২। সাধারণ এপ্লিকেশন
ইউএপির ছাত্র ছাত্রীদের জন্য এই কোটা এপ্লিকেশনর সুযোগ নেই। তাই সাধারণ এপ্লিকেশন করতে হবে। ডিসেম্বরের ১ তারিখ এপ্লিকেশনের শেষ তারিখ। ওসলো ইউনিভার্সিটিতে প্রায় ৪০টি মাস্টার্স প্রোগ্রাম ইংরেজীতে পড়ানো হয়। প্রতিটি প্রোগ্রামে এপ্লিকেশন করার জন্যে ন্যূন্যতম যোগ্যতা কী লাগবে তা সব কিছু নিচের লিংক থেকে পাওয়া যাবে।সাধারণ ইন্টারনাশনাল এপ্লিকেন্ট নরওয়ে থেকে কোন ধরনের স্কলারশীপ পাবে না। কিন্তু কোটা এপ্লিকেন্টরা স্কলারশীপ পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ওসলো বিশ্ববিদ্যালয় কোটা অ্যাগ্রিমেন্ট আছে। আমাদের ইউনিভার্সিটিও যদি প্রপার চ্যানেলে যোগাযোগ করে কোটা স্কিমের জন্য নরওয়েজিয়ান কোন বিশ্ববিদ্যালয়ের সাথে এগ্রিমেন্ট করতে পারে তাহলে নরওয়েতে উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের অনেক বড় একটি উপকার হবে। কেননা কোটা স্কিমের এপ্লিকেন্টের ভর্তি সাফল্যের হার সাধারণ ইন্টারন্যাশনাল এপ্লিকেন্টের থেকে অনেক বেশি। উপরন্তু, পুরো মাস্টার্সের সময়টা ছাত্র ছাত্রীরা ৯০০০ ক্রোনার (বাংলাদেশি টাকায় এক লক্ষ্য টাকার কিছু বেশি) প্রতি মাসে বৃত্তি পাবে। এক্ষেত্রে উল্লেখ্য, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালায় গুলোর মধ্যে শুধু নর্থ সাউথ বিশ্ববিদ্যালায় নরওয়েজিয়ান একটি বিশ্ববিদ্যালয়ের সাথে কোটা স্কিম এগ্রিমেন্টে অন্তর্ভুক্ত।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment