Breaking

Monday, November 12, 2018

নরওয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা

নরওয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা
ইউরোপের একটি সমৃদ্ধ দেশ নরওয়ে। পৃথিবীর উত্তর অংশে অবস্থিত এ দেশটি বহুজাতিক সংস্কৃতি এবং স্বাধীনতার ধারক। সমৃদ্ধ জীবনযাপন, সুনিয়ন্তৃত স্বাস্থ্যসেবা, মানবাধিকারের সুষ্ঠু চর্চা এবং সংস্কৃতির উন্মুক্ত স্বাধীনতা দেশটিকে পুরোধা করেছে। এতসবের পরও আরো যে বিষয়টি নরওয়েকে দিয়েছে ভিন্ন তাৎপর্য তা হলো, দেশটির শিক্ষার গুণগতমান।
নরওয়ের উচ্চশিক্ষার মান বেশ উঁচু। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে ব্যাচেলর, মাস্টার্স, ডক্টরাল বা পিএইচডি ডিগ্রি অর্জন করা যায়। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ফল সেমিস্টারে এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্প্রিং সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হয়।ভোকেশনাল বিষয় থেকে শুরু করে আন্ডারগ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এমনকি ডক্টরেট লেভেল প্রতিটি ক্ষেত্রে গুণগত শিক্ষার ব্যাবস্থা রয়েছে দেশটিতে। প্রায় এগার হাজার বিদেশী শিক্ষার্থী নরওয়েতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। বর্তমানে বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যা এখানে দিনকে দিন বাড়ছে। বাংলাদেশী শিক্ষার্থীরা সহজেই সুযোগ করে নিতে পারে নরওয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য।
শিক্ষা ব্যবস্থা
যে কোনো পর্যায়ে গুণগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর মধ্যে নরওয়ে লিডিং কান্ট্রি। ব্যাচেলর্স, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে ডিগ্রির কোর্সগুলো ইসিটিএস ক্রেডিট সিস্টেমে সাজানো হয়েছে। নরওয়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বজায় রাখে। নরওয়ের বেশিরভাগ ইউনিভার্সিটিতে সেমিস্টার পদ্ধতির শিক্ষা ব্যবস্থা প্রচলিত। বছরে রয়েছে দুটি সেমিস্টার।
পড়াশোনার ভাষা
নরওয়েতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ভাষা হিসেবে ইংরেজি প্রচলিত। বর্তমানে নরওয়েতে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রের 170টির বেশি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম ইংরেজি ভাষায় পড়তে পারছেন। নরওয়ের কিছু কিছু প্রতিষ্ঠান ব্যাচেলর্স লেভেলেও ইংরেজিতে শিক্ষাদান করছে। কিছু কিছু প্রতিষ্ঠানে নরওয়ের স্থানীয় ভাষা প্রচলিত। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ভাষা।
কোথায় এবং কোন বিষয়ে উচ্চ শিক্ষা
নরওয়ের প্রতিটি শহরের শিক্ষা প্রতিষ্ঠান গুণগত শিক্ষা প্রদানে সচেস্ট। তবে শিক্ষার্থীদের প্রধান শহরের বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী হতে দেখা যায়। তবে ভৌগোলিক অবস্থান মুখ্য বিবেচ্য বিষয় নয়, পছন্দের বিশ্ববিদ্যালয় প্রথম বিবেচনায় আনা উচিত। নরওয়েতে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আধুনিক এবং সময়োপযোগী অনেক প্রোগ্রাম চালু রয়েছে। হিউম্যানিটিস, সোসাইটি সায়েন্স, ন্যাচারাল সায়েন্সের রেগুলার প্রোগ্রাম ছাড়া নরওয়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব বিশেষ বিশেষ প্রোগ্রাম চালু রয়েছে।
প্রোগ্রামগুলো হচ্ছে,
বায়োলজি, ফার্মেসি, পদার্থবিজ্ঞান, মোলিকুলার বায়ো সায়েন্স, কেমিস্ট্রি ডেন্টিস্ট্রি, হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক্স, আইন, নার্সিং সায়েন্স মেডিসিন, ফিলোসফি, ইনফরমেটিক্স, হেলথ ইকোনমিক্সসহ অনেক প্রোগ্রাম।এডুকেশন, অডিওলজি, আর্লি চাইল্ডহুড এডুকেশন, লাইব্রেরি সায়েন্স, বায়োটেকনোলজি, অকুপেশনাল থেরাপি প্রোগ্রাম, ফুড সায়েন্স, স্পেশালাইজড টিচার এডুকেশন, ফার্মাসি, ফিশারিজ, ফিজিওথেরাপি, হিউম্যানিটিজ, ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম, ল, আর্ট অ্যান্ড ডিজাইন, অ্যাগ্রিকালচার সায়েন্স, মেরিটাইম সায়েন্স, মেডিকেল সায়েন্স, ডেনটিস্ট্রি, অর্থোপেডিকস, রেডিওলজি, ন্যাচারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক প্রোগ্রাম, নার্সিং, থিওলজি, ভেটেরিনারি মেডিসিন, ম্যাথমেটিকস, বিবিএ, এমবিএ ইত্যাদি।
ভর্তি ও প্রয়োজনীয় বিষয়
নরওয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি এবং আবেদনের বিষয়ে যে কোনো প্রয়োজনে নিদিৃস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে। সাধারণত বিদেশী শিক্ষার্থীর ক্ষেত্রে যেসব কোর্স অটামে (আগসদ্ব মাস থেকে) চালু হবে সেসবের জন্য আবেদনের তারিখ 15 জানুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম রয়েছে।
নরওয়ের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হতে চাইলে নরওয়েজিয়ান হায়ার এডুকেশন পদ্ধতির জিএসইউ লিসনের অধীনে সন্তোষজনক ফলাফল থাকতে হবে। তবে এটি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভিন্ন। শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে।
আন্ডারগ্রাজুয়েট পর্যায়ের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের নরওয়েজিয়ান সেকেন্ডারি স্কুল পর্যায়ের শিক্ষা কোর্স সম্পন্ন করতে হবে। কিছু কিছু দেশের শিক্ষার্থীর ক্ষেত্রে কমপক্ষে এক বছরের ইউনিভার্সিটি লেভেলে অধ্যয়নরত হতে হবে। এটি নরওয়ের শিক্ষা ব্যবস্থার জিএসইউ লিসন্সের ওপর নির্ভর করে।
পোস্টগ্রাজুয়েট পর্যায়ের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আন্ডারগ্রাজুয়েট/ব্যাচেলর্স ডিগ্রি অথবা সমমানের শিক্ষার তিন বছরব্যাপী অধ্যয়নরত ডিগ্রি থাকতে হবে। তবে প্রোগ্রামভেদে এসব যোগ্যতা পরিবর্তিত হয়ে থাকে।
ভর্তির যোগ্যতা
নরওয়েতে ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে ১২ ও মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ১৫ বছরের শিক্ষাজীবন সম্পন্ন হতে হবে। উভয় প্রোগ্রামের ক্ষেত্রেই IELTS-এ ৫•৫-৬•০ পয়েন্ট অথবা TOEFL-এর CBT-তে ২১৩ বা IBT-তে ৭৯-৮০ স্কোর থাকতে হয়। এখানে নরওয়েজিয়ান ও ইংরেজি-উভয় ভাষাতেই পড়াশোনা করা যায়। তবে নরওয়েজিয়ান ভাষায় পড়তে গেলে ওই ভাষার ওপর ভালো দক্ষতা থাকতে হবে এবং আরও কিছু শর্ত পূরণ করতে হবে। এখানে ব্যাচেলর ডিগ্রি তিন, মাস্টার্স দুই ও পিএইচডি ডিগ্রি তিন-চার বছরমেয়াদি হয়ে থাকে।
টিউশন ফি
সবচেয়ে সুবিধার বিষয়টি হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের নরওয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই টিউশন ফি দিতে হয় না। কোনো বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেওয়ার ব্যবস্থআ থাকলে তা খুবই সামান্য হয়ে থাকে। তবে টিউশন ফি ছাড়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজে শিক্ষার্থীদের কিছু অর্থ ব্যয় করতে হয়।
আবাসন ব্যবস্থা  ও খরচ
ইউরোপের উত্তরাংশে অবস্থিত তিনটি স্ট্ক্যান্ডেনেভিয়ান দেশের মধ্যে নরওয়ে একটি। প্রায় 46 মিলিয়ন লোকের বাস দেশটিতে। এখানে লোকজন দেশটির অপরূপ প্রকৃতিকে খুব ভালোভাবেই উপভোগ করতে পারে। গত চার বছর ধরে ইউনাইটেড নেশনস (ইউএন) পৃথিবীর দেশগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড আবাসনের র্যাংকিংয়ে নরওয়ের অবস্থান বেশ আগের দিকে। নরওয়ের লোকজন খুবই কর্মঠ এবং মিশুক প্রকৃতির। তাই সহজেই বিদেশী শিক্ষার্থীরা নরওয়ের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন। তবে নরওয়েতে থাকার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।
থাকার খরচ ছাড়াও বিদেশী শিক্ষার্থীদের যাতায়াত খরচ, ফটোকপি খরচ, চিকিৎসা খরচ ও অন্য আনুষঙ্গিক খরচ বাবদ প্রতি সপ্তাহে আরো কিছু অর্থের প্রয়োজন পড়বে।
স্কলারশিপ
নরওয়েতে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য বেশ কিছু প্রতিষ্ঠানে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষার্থীদের জন্য প্রয়োজন অনুসারে স্কলারশিপের ব্যবস্থা করে। তবে এ স্কলারশিপের অনেকটাই নির্ভর করে শিক্ষার্থীর পরীক্ষার ফলাফলের ওপর। এছাড়া শিক্ষার্থী কোন ডিগ্রি এবং কোন বিষয়ে পড়তে চাইছে তার ওপর ভিত্তি করেও কিছু স্কলারশিপ পেয়ে থাকে।
পার্টটাইম জব
আন্তর্জাতিক শিক্ষার্থীরা নরওয়েতে খুব সহজেই পার্টটাইম জব জোগাড় করে নিতে পারবেন। নরওয়ের লোকজন কাজকে খুবই মূল্য দেয়। তবে একজন শিক্ষার্থী সপ্তাহে কত ঘণ্টা কাজ করতে পারবে তা বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব নিয়মনীতির ওপর নির্ভর করে। বিশ্ববিদ্যালয়গুলোর স্টুডেন্ট কাউন্সিলিং সেন্টারগুলো শিক্ষার্থীদের প্রয়োজনে পার্টটাইম জবের ব্যবস্থা করে দেয়। তবে সাধারনত নরওয়েতে একজন শিক্ষার্থী সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারে। আর ছুটির দিন কাজ করা যায় ফুলটাইম। এখানে ক্যাফে, বার, সামার জব, সিজোনাল জব, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, হেলথ সেক্টর, ফিশিং সেক্টর, সোপ, ক্লিনার, ম্যানেজমেন্ট, কম্পিউটিং, এনজিও, সেলস, কল সেন্টার, ট্রাভেল, রেস্টুরেন্ট ইত্যাদিতে কাজ করে ঘণ্টায় ৭-২২ মার্কিন ডলার আয় করা যায়।
যেভাবে আবেদন করতে হয়
প্রথমেই বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে ভর্তি হতে চান, সেখানকার আবেদনপত্রের সময়সীমা দেখে নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি অফিস বরাবর ভর্তি তথ্য ও ফরম সম্পর্কে জানতে আবেদনপ্রত্র পাঠাতে হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যায়। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে এর সঙ্গে মার্কশিটসহ শিক্ষাগত সব কাগজ, স্কুল-কলেজ ত্যাগের সার্টিêফিকেট, টোফেল কিংবা আইইএলটিএস টেস্টের ফল, পাসপোর্টের ফটোকপি, আবেদনপত্রের ফি, জামানত ফি এবং স্টুডেন্ট পাস অ্যান্ড ভিসা ফি পরিশোধের রসিদ সংযুক্ত করতে হবে। সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এক বছর আগে থেকেই প্রস্তুতি নেওয়া ভালো। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দেওয়ার ছয় থেকে আট মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়।
ক্রেডিট ট্রান্সফার
শিক্ষার্থীরা আন্ডার-গ্র্যাজুয়েট কিংবা পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রির ক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফারের আবেদন করতে পারে। সে ক্ষেত্রে কোর্সের ৫০ শতাংশের বেশি সম্পন্ন হলে অগ্রহণযোগ্য হবে। নরওয়ের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ‘বি’ গ্রেড পর্যন্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চাহিদানুযায়ী কাগজপত্র প্রদান করতে হবে। এ ক্ষেত্রে এ পর্যন্ত সম্পন্ন হওয়া সব কোর্সের প্রমাণপত্র দিতে হবে।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment